# Tags

কিশোরগঞ্জের মিঠামইনে মাদক সহ যুবদল নেতা গ্রেফতার

আব্দুর রউফ ভুঁইয়া :কিশোরগঞ্জ প্রতিনিধি-কিশোরগঞ্জের মিঠামইনে মাদকসহ যৌথ বাহিনীর হাতে গ্রেপ্তার হয়েছেন এক যুবদল নেতা ও তার ছোট ভাইসহ তিনজন।

রোববার (২০ জুলাই) রাতে উপজেলার গোবিন্দপুর থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার রুবেল হোসেন (৩৩) উপজেলা যুবদলের ১১নং যুগ্ম আহবায়ক ও উপজেলা শহীদ জিয়া ছাত্র পরিষদের সভাপতি। এ সময় তার সাথে তার ছোট ভাই রােহান (৩০) ও উপজেলার ঢাকেশ্বর গ্রামে সিরাজ মিয়ার ছেলে জামাল মিয়াকেও (৪২) গ্রেপ্তার করা হয়।

জানা যায়, যৌথ বাহিনীর মাদক বিরোধী অভিযানে মিঠামইন উপজেলা যুবদলের যুগ্ম আহবায় রুবেল হোসেন তার ছোট ভাই রােহান ও উপজেলা ঢাকেশ্বর গ্রামের জামাল মিয়াসহ ৩জনকে গ্রপ্তার করা হয়। পরে থানা পুলিশর মাধ্যমে আদালতে পাঠানো হয়।

মিঠামইন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর কবির ঘটনা সত্যতা নিশ্চিত করে সংবাদ মাধ্যমকে জানান, যৌথ বাহিনীর মাদক বিরোধী অভিযানে মিঠামইন উপজেলা যুবদলের যুগ্ম আহবায় রুবেল হোসেন ও তার ছোট রােহানসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়। পরে তাদেরকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

মিঠামইন উপজেলা যুবদলের আহ্বায়ক মো. ইকরাম হোসেন জেরী (নওশাদ) জানান, শোনেছি আমাদের উপজেলা যুবদলের ১১নং যুগ্ম আহবায়ক রুবেল হোসেনকে মাদকসহ যৌথবাহিনী গ্রেপ্তার করেছে। বিষয়টি আমরা কেন্দ্রীয় কমিটিকে জানিয়েছি। তারা তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নিবে।